নছিমন উল্টে ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলায় নছিমন (শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার যান) উল্টে ফারুক হোসেন (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত রোববার দুপুরে পাবনা-চাটমোহর সড়কে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক উপজেলার দাঁথিয়া কয়ড়াপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে। তিনি কাঁচামালের ব্যবসা করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা দুইটার দিকে ওই স্থানে দুটি নছিমন গাড়ি পাশাপাশি চলার সময় ধাক্কা লেগে একটি নছিমন উল্টে যায়। এ সময় ওই গাড়ির যাত্রী ফারুক নছিমনের নিচে চাপা পড়েন।