নছিমন ছিনতাই করে পালানোর সময় প্রাণ গেল একজনের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় নছিমন ছিনতাই করে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা গ্রামের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ছিনতাইকারীর নাম হান্নান আলী (২৫)। তাঁর বাড়ি কুমারখালী উপজেলার চাপড়া গ্রামে। পুলিশের দাবি করেন, হান্নান নছিমন ছিনতাইকারী দলের চিহ্নিত সদস্য। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ভোরে হান্নান ও লিটন মিরপুরের ভাঙ্গানগর থেকে একটি নছিমন ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ চালক চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। একপর্যায়ে নছিমনটি কদমতলায় একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে নছিমন উল্টে গেলে ঘটনাস্থলেই হান্নান নিহত হন। আহত হন লিটন। সকালে পুলিশ হান্নানের লাশ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।