নছিমন থেকে পড়ে আম ব্যবসায়ী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে নছিমনের চাকার নিচে পড়ে নছিমনেরই যাত্রী তুরফান শেখ (৩৪) নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার সকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাটের কাটাখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তুরফান সাতক্ষীরার তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা এবং আম ব্যবসায়ী ছিলেন।
সাতক্ষীরা থেকে গোপালগঞ্জে আম বিক্রি করে তিনি বাড়ি ফিরছিলেন। গতকাল বাগেরহাট সদর হাসপাতাল মর্গে নিহত ব্যক্তির ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।