নছিমনচালকসহ তিন জেলায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা, খুলনার ডুমুরিয়া ও রংপুরের পীরগাছায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় নছিমনচালকসহ চারজন নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:পাবনা: পাবনা-ঈশ্বরদী মহাসড়কের সদর উপজেলার গাছপাড়া এলাকায় গতকাল বুধবার একটি বাসের ধাক্কায় একটি শ্যালোইঞ্জিন-চালিত নছিমন উল্টে যায়। এতে নছিমনের যাত্রী পাবনা সদর উপজেলার গাছপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৭) ও বিলভাদুরী গ্রামের আমেনা খাতুন (৩৪) নিহত হন। এ সময় আরও পাঁচ যাত্রী আহত হন।ডুমুরিয়া (খুলনা): খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার টিপনা মোড়ে গতকাল একটি ট্রাক পেছন থেকে একটি নছিমনকে ধাক্কা দেয়। এতে নছিমনচালক যশোরের কেশবপুর উপজেলার বাসুন্দিয়া গ্রামের মতলেব সরদার (৪৫) নিহত হন। পীরগাছা (রংপুর): ব্রাহ্মণীকুন্ডা-পাওটানা সড়কের পীরগাছা উপজেলার পশ্চিম ব্রাহ্মণীকুন্ডায় একটি সেতুর পাটাতন ভেঙে গত মঙ্গলবার ইটবোঝাই একটি রিকশাভ্যান পড়ে যায়। এতে ভ্যানের যাত্রী দিনমজুর আজিজুল হক (৪০) নিহত হন। এ ঘটনায় পীরগাছা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।