নছিমনের চাপায় তরুণ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গতকাল রোববার নছিমনের চাপায় একজন তরুণ নিহত হয়েছেন। প্রতিবাদে ও দুর্ঘটনাস্থলে গতিরোধক নির্মাণের দাবিতে স্থানীয় লোকজন ঢাকা-খুলনা মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখেন। নিহত তরুণের নাম ইপিয়ার শেখ (২৫)। তিনি মধুখালী উপজেলার কোমরপুর গ্রামের বাসিন্দা।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কামারখালী থেকে মধুখালী আসার পথে গতকাল বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে ইপিয়ার মোটরসাইকেল থেকে ঢাকা-খুলনা মহাসড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান নছিমনের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান। মধুখালী থানার ওসি নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।