নছিমনের ধাক্কায় গৃহবধূ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া এলাকায় নছিমনের ধাক্কায় পদ্মরানী ভক্ত (৪৭) নামের এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পদ্মরানী সদর উপজেলার বাজুনিয়া গ্রামের প্রেম ভক্তের স্ত্রী।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে রাস্তা পারাপারের সময় পদ্মরানী ভক্তকে একটি নছিমন ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।