নছিমন-করিমনের নিবন্ধনের দাবিতে মানববন্ধন
নাটোরের সিংড়া উপজেলায় গতকাল মঙ্গলবার নছিমন-করিমনের নিবন্ধনের দািবতে মানববন্ধন ও সমাবেশ করেছে নছিমন-করিমন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। একই দিন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আটক ভটভটি ছেড়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন এসব যানবাহনের চালকেরা।
িসংড়ার নছিমন-করিমন শ্রমিক সূত্রে জানা গেছে, মানববন্ধনে এলাকার বিভিন্ন সড়কে চলাচলরত হাজারো নছিমন-করিমন মালিক-শ্রমিকেরা অংশ নেন। মানববন্ধন শেষে সমাবেশের আয়োজন করা হয়৷ এতে সভাপতিত্ব করেন জেলা নছিমন-করিমন মালিক সমিতির সভাপতি আবদুল মান্নান৷ আরও বক্তব্য দেন চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাব হোসেন, শেরকোল নছিমন-করিমন শ্রমিক ইউনিয়নের সভাপতি হুসেন আলী, চৌগ্রাম শ্রিমক ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলাম, শ্রমিক নেতা রুবেল হোসেন, মুক্তার হোসেন, শফিকুল ইসলাম প্রমুখ।
মান্নান জানান, এক সপ্তাহ ধরে নিছমন-করিমন গাড়ি চলাচল বন্ধ রয়েছে। যার ফলে উপজেলার প্রায় তিন হাজার নছিমন-করিমন গাড়ির সঙ্গে যুক্ত সাত হাজার পরিবারে নেমে এসেছে চরম দুর্ভোগ। এসব গাড়ির মালিক অধিকাংশই গরিব। বিভিন্ন সংস্থা থেকে চড়া সুদে ঋণ নিয়ে কিস্তির মাধ্যমে গাড়িগুলো তাঁরা তৈরি করেছেন। প্রতিটি গাড়িতে দুই-তিনজন শ্রমিক কাজ করেন। এ গািড়র মাধ্যমে গ্রাম থেকে কৃষকেরা তাঁদের উৎপাদিত ফসলাদি কম খরচে হাটবাজারে পরিবহনের সুযোগ পান। বর্তমানে নছিমন-করিমন গাড়িগুলো চলাচল বন্ধ থাকায় মালিক ও শ্রমিকেরা কিস্তির টাকা পরিশোধ করতে পারছেন না৷ পাশাপাশি পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
এদিকে স্থানীয় পুলিশ বিভিন্ন সড়ক থেকে বেশ কিছু গাড়ি আটক করেছে। ফলে কৃষকেরা মালামাল হাটবাজারে নিয়ে যেতে পারছেন না।
এদিকে গোমস্তাপুরে ভটভটি, নছিমন-করিমনের বাধাহীন চলাচল ও আটক করা ভটভটি ছেড়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন ওই সব যানবাহনের চালকেরা। গতকাল কয়েক শ চালক উপজেলা চত্বরে বিক্ষোভ-সমাবেশ করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন৷ সমাবেশে বক্তব্য দেন মতিউর রহমান খান, মুনিমুল ইসলাম, নুরুল ইসলাম প্রমুখ।
চালকদের সমর্থন জানিয়ে বক্তব্য েদন রহনপুর পৌরসভার মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস।