নজরদারিতে সিলেট নগরের বস্তি-কলোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকা ছড়ানোর আশঙ্কা থাকায় সিলেট সিটি করপোরেশন এলাকার বস্তি-কলোনিগুলো বিশেষ নজরদারির মধ্যে রাখা হয়েছে। ভোটের আগের রাতে কিংবা ভোটের দিন পর্যন্ত ওই নজরদারি থাকবে। প্রার্থীদের পক্ষ থেকে অবৈধ প্রভাব বিস্তার ঠেকাতে ওই নজরদারি হলেও টাকা ছড়ানোর বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখা হচ্ছে বলে জানা গেছে।মহানগর গোয়েন্দাসহ পুলিশ সূত্র জানায়, সিটি করপোরেশনের দক্ষিণ সুরমার কদমতলী, ঝালোপাড়া, মেনিখলা, বারখলা, খোজারখলা, ভার্থখলা, গোটাটিকর, আলমপুর, মাছিমপুর, তেররতন, যতরপুর, বাগবাড়ী, ঘাসিটুলা, দক্ষিণ কাজীরবাজার, দাড়িয়াপাড়া, পীরমহল্লা, বালুচর, টিলাগড় ও আখালিয়া এলাকায় রয়েছে বস্তি-কলোনি। ভোটের দিনকে সামনে রেখে ৫০০টি স্পট নির্ধারণ করে নজরদারির মধ্যে রাখা হয়েছে।সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম রোকন উদ্দিন জানান, বস্তি-কলোনির স্পর্শকাতর স্থানগুলোতে তল্লাশি চৌকি বসানো হয়েছে। তল্লাশি ভোটের দিন পর্যন্ত অব্যাহত রাখা হবে।