নজরুল-আব্বাসউদ্দিন গবেষণাকেন্দ্র উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী নজরুল ইসলাম-আব্বাসউদ্দিন আহমেদ গবেষণা ও অধ্যয়নকেন্দ্র খুলেছে ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)। তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশিষ্ট শিল্পী আব্বাসউদ্দিন আহমেদের মতো কৃতী ব্যক্তিদের জীবন ও কর্ম সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে এই কেন্দ্র খোলা হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে ওই কেন্দ্র উদ্বোধন করেন। গতকাল মঙ্গলবার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইইউবির স্থায়ী ক্যাম্পাসে এ উপলক্ষে সম্মাননা প্রদান, আলোকচিত্র প্রদর্শনী ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তৌহিদ সামাদ, উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান, কেন্দ্রের সমন্বয়ক মুস্তাফা জামান আব্বাসী এবং কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী। ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আকিমুন রহমান।অনুষ্ঠানে নজরুল বিশেষজ্ঞ অধ্যাপক রফিকুল ইসলাম, কাজী নজরুল ইসলামের পুত্রবধূ উমা কাজী ও শিল্পী ফেরদৌসী রহমানকে সম্মাননা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।