নজরুল উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে গতকাল শনিবার দুই দিনব্যাপী নজরুল উৎসব শুরু হয়েছে। নজরুল ইনস্টিটিউটের সহযোগিতায় নজরুল চর্চাকেন্দ্র ‘বাঁশরী’ এ উৎসবের আয়োজন করে। সকালে স্থানীয় ভাসানী হলে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব ইকরাম আহমেদ। উৎসব কমিটির সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাঁশরীর সভাপতি খালেকুজ্জামান, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।