নজরুল উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল রোববার রাতে মুন্সিগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে নজরুল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. মহিউদ্দিন। অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ, পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ নিহার রঞ্জন দাস, পিপি আবদুল মতিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি হাবিবুর রহমান, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হামিদা খাতুন প্রমুখ। আলোচনা শেষে নজরুলসংগীত পরিবেশন করা হয়।