নজরুল উৎসব শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আসিলে এ ভাঙা ঘরে, কে মোর রাঙা অতিথি’ স্লোগানে রংপুরে গতকাল থেকে দুই দিনব্যাপী নজরুল উৎসব শুরু হয়েছে। দুখু মিয়া সংঘের আয়োজনে এ উৎসব উপলক্ষে রংপুর টাউন হলে সকাল নয়টা থেকে দিনভর আবৃত্তি, সংগীত, চিত্রাঙ্কন ও নৃত্য বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে রংপুর টাউন হল মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আয়োজক সংগঠনের সভাপতি আশরাফুল আলম আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বেতারের আঞ্চলিক পরিচালক সায়েদ মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন রংপুর নাট্যকেন্দ্রের সভাপতি কাজী মো. জুননুন। প্রধান আলোচক ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক রিষিন পরিমল। আজ বিকেলে রংপুর টাউন হলে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।