নজরুল একাডেমি রক্ষার দাবিতে সিলেটে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ভূমিদস্যুদের’ হাত থেকে নজরুল একাডেিম রক্ষার দাবিতে এক কাতারে দাঁড়িয়েছেন সিলেটের সাহিত্য-সংস্কৃতি ও রাজনৈতিক অঙ্গনের নেতা-কর্মীরা। গতকাল রোববার দুপুরে নগরের জিন্দাবাজার এলাকায় নজরুল একাডেিম সিলেটের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তাঁরা অংশ নিয়ে একাডেমি রক্ষায় সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দেন।
দুপুর ১২টায় মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা দেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি মো. আরশ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, নজরুল একাডেমী সিলেটের সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ প্রমুখ।