নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান এবার কুমিল্লায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৫ থেকে ২৭ মে কুমিল্লায় তিন দিনব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠান কবির স্মৃতিবিজড়িত কুমিল্লায় হবে। কুমিল্লা নগরের টাউন হল মাঠে ওই অনুষ্ঠান হবে।
গতকাল রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভায় ওই তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল। কুমিল্লার সংস্কৃতিকর্মী, শিক্ষক, লেখক, কবি, সাহিত্যিক ও গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা হয়। সভায় উপস্থিত ব্যক্তিরা এমন উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম মামুনুর রশিদ বলেন, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর সম্প্রতি কুমিল্লায় এক অনুষ্ঠানে এসে কবির জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান এবার কুমিল্লায় আয়োজন করার ওই ঘোষণা দেন।