নজরুল-নার্গিসের বিবাহবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচনা সভা, নাচ, গান ও আবৃত্তির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী নার্গিস আসার খানমের (সৈয়দা খাতুন) ৯৪তম বিবাহবার্ষিকী ঘটা করে পালন করেছে নজরুল-নার্গিস শিল্পকলা একাডেমি। বিকেল পাঁচটায় কুমিল্লার মুরাদনগর উপজেলার নজরুল-নার্গিসের স্মৃতিবিজড়িত দৌলতপুর গ্রামের নার্গিস-নজরুল বিদ্যানিকেতন মাঠে ওই অনুষ্ঠান হয়। ১৯২১ সালের ১৬ জুন তাঁদের বিয়ে হয়েছিল। বিয়ের রাতেই নজরুল দৌলতপুর ত্যাগ করেন।
নার্গিস-নজরুল বিদ্যানিকেতনের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্যের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনসুর উদ্দীন। অনুষ্ঠানে বক্তব্য দেন জ্যেষ্ঠ আয়কর উপদেষ্টা সুধাংশু রঞ্জন দাস, নজরুল-নার্গিস শিল্পকলা একাডেমির প্রধান উপদেষ্টা মনিরুল ইসলাম।
ইউএনও মোহাম্মদ মনসুর উদ্দীন বলেন, এর মধ্য দিয়ে নজরুলের সৃষ্টি গান ও কবিতা নিয়ে আলোচনা হলো। প্রথমবারের মতো ঘটা করে এ অনুষ্ঠান হলো।