নজরুল প্রেরণা, নজরুল পুরোধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী নজরুল ইসলাম তাঁর সংগীত, কবিতা ও গল্পের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনার প্রকাশ ঘটিয়ে বাঙালি জাতিকে করেছেন অসাম্প্রদায়িক। তাই আজকের প্রজন্মের কাছে নজরুল প্রেরণা ও নজরুল পুরোধা ব্যক্তিত্ব। তাঁর চেতনা অন্তরে লালন করে আজকের প্রজন্ম নিজেকে অসাম্প্রদায়িক হিসেবে গড়ে তুলতে পারবে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চতুর্থ আন্তর্জাতিক কনভেনশনে নজরুল সংগীতবিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন ভারতীয় নজরুল গবেষক বাঁধন সেনগুপ্ত। সেমিনারের আয়োজন করে আন্তর্জাতিক নজরুল চর্চাকেন্দ্র।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহীত উল আলমের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন ভারতের নজরুলসংগীতের শিল্পী কৃষ্ণা মজুমদার, কেন্দ্রের মহাসচিব রাশেদুল হাসান, কেন্দ্রের কলকাতার সদস্যসচিব কাকলী সেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান মশাররাত শবনম।
সেমিনারে ভারতীয় নজরুল গবেষক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, নজরুল শুধু তাঁর সময়কার প্রচলিত, তাল ও ছন্দেই গান বাঁধেননি। তিনি সংস্কৃত সংগীত থেকে তাল ও ছন্দ এনে বাংলা সংগীতকে সমৃদ্ধ করেছেন।