নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক খন্দকার আশরাফ হোসেনকে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। উপাচার্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয় থেকে জানা গেছে, গতকাল রোববার বিকেল পাঁচটায় শিক্ষা মন্ত্রণালয়ের এক ফ্যাক্স বার্তায় উপাচার্য নিয়োগের বিষয়টি জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ চার বছরের জন্য তাঁকে নিয়োগ দিয়েছেন। আজ সোমবার তিনি উপাচার্য হিসেবে যোগদান করবেন।