নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন তিনটি বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষ থেকে নতুন তিনটি বিভাগ চালু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৪টি অনুষদে মোট ১৬টি বিভাগ চালু আছে। নতুন বিভাগ হিসেবে চালু হচ্ছে পপুলেশন সায়েন্স, নৃ-বিজ্ঞান এবং স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ। আগামী ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৫টি ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।