নজরুল সভাপতি মামুন সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে সাপ্তাহিক আজকের তথ্য-এর সম্পাদক এস এম নজরুল ইসলাম সভাপতি, চ্যানেল-২৪ এবং দৈনিক সমকাল পত্রিকার ব্যুরোপ্রধান মামুন রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন পত্রিকার ব্যুরোপ্রধান মো. রাশিদুল ইসলাম। খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবির বালু মিলনায়তনে সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জেলা তথ্য কর্মকর্তা ম. জাভেদ ইকবাল বলেন, কমিটির ১৯টি পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সাধারণ সম্পাদকসহ নয়জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মামুন রেজা, সহসভাপতি এস এম সাহিদ হোসেন, সহকারী সম্পাদক (ঢাকা) এস এম কামাল হোসেন, সদস্য (সম্পাদক) মো. ফরিদ আহমেদ, মো. জাকির হোসেন ও কাজী মোতাহার রহমান, সদস্য (ঢাকা) মল্লিক সুধাংশু, এনামুল হক ও গৌরাঙ্গ নন্দী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।