নজরুল সভাপতি, সাইফুর সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিক্ষক সমিতির জামালপুরের সরিষাবাড়ী উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন গতকাল বুধবার বয়ড়া ইস্রাইল আহম্মদ উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে নজরুল ইসলামকে সভাপতি, সাইফুর রহমানকে সাধারণ সম্পাদক ও গোলাম মোস্তফাকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
উপজেলা শিক্ষক সমিতি সূত্রে জানা যায়, সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নতুন সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বেলা ১১টায় সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদ এ জেড মোরশেদ আলী। এতে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ আল মামুন, জামালপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. মফিজ উদ্দিন প্রমুখ।