নজরুল সম্মাননা ১৬ জনকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে গতকাল শনিবার ১৬ জনকে নজরুল সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। টাঙ্গাইল নজরুল সাহিত্য গবেষণা পরিষদ এ স্মারক দেয়। গতকাল সন্ধ্যায় টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান। অনুষ্ঠানে গবেষণা পরিষদের সভাপতি আশরাফ চৌধুরী সভাপতিত্ব করেন। সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন আব্দুল মান্নান (মরণোত্তর), বুলবুল খান মাহবুব, মীর সোহরাব আলী (মরণোত্তর), রাবেয়া আনোয়ার, আব্দুর রহমান রক্কু (মরণোত্তর), আল তালুকদার, খন্দকার নাজিম উদ্দিন, জাকির হোসেন, যুগলপদ সাহা, মাহমুদ কামাল, মোহাম্মদ খালেকুজ্জামান, মুহাম্মদ আব্দুর রকিব, আতাউর রহমান, শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম ও মো. ইব্রাহিম হোসেন।