নজরুলজয়ন্তী উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় নজরুলজয়ন্তী উৎসব উদ্যাপন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী। গত সোমবার রাতে সংগঠনের সৈয়দপুর শাখা এ উপলক্ষে আলোচনা সভা, নজরুলসংগীত ও নাটিকার আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদীচীর সভাপতি আমির আলী আজাদ। বিদ্রোহী কবি নজরুল ইসলামের জীবনের বিভিন্ন দিক উল্লেখ করে বক্তব্য দেন অধ্যক্ষ হাফিজুর রহমান, কমরেড নুরুজ্জামান জোয়ারদার, ওস্তাদ জান্নাতুল ইসলাম, কাজী আবুল হাসনাত প্রমুখ।
পরে উৎসবে সংগঠনের শিল্পীরা নজরুলসংগীত, নৃত্য ও পুতুলের বিয়ে নাটিকা পরিবেশন করেন।