প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের ভোট গ্রহণ আজ শনিবার। কাউন্সিলর নজরুল ইসলাম নিহত হলে ওয়ার্ডটি শূন্য হয়। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁর স্ত্রী সেলিনা ইসলাম (সিংহ)।
অপর প্রতিদ্বন্দ্বীরা হলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন (আপেল) এবং মাসুদ রানা (পদ্ম ফুল)।
জেলা নির্বাচন অফিস জানিয়েছে, আজ সকাল আটটা থেকে বেলা চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।
২ নম্বর ওয়ার্ডে মোট ভোটার ১৬ হাজার ৭২৯। গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জের লিংক রোড থেকে নজরুল ইসলামসহ সাতজন অপহৃত হন। ৩০ এপ্রিল ছয়জন এবং পরের দিন একজনের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়।