নজরুলের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ফরিদপুর উপজেলার রতনপুর গ্রামের মো. নজরুল ইসলাম। চাকরি করতেন একটি বেসরকারি সংস্থায়। ২০০৬ সালে তিনি ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হন। তখন থেকেই চিকিৎসা শুরু করা হয়। ভিটেবাড়ি বিক্রি করে প্রায় ১২ লাখ টাকা খরচ করার পরও তিনি সুস্থ হতে পারেননি। চিকিৎসকেরা বলেছেন, তাঁর চিকিৎসায় আরও ১০-১২ লাখ টাকা দরকার। কিন্তু তাঁর পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। এখন আর বিক্রি করার মতো কিছুই নেই তাঁর। এ অবস্থায় তাঁর চিকিৎসা-সহায়তায় এগিয়ে আসার জন্য দেশের হূদয়বান মানুষের প্রতি আবেদন জানিয়েছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আহসান হাবীব, সঞ্চয়ী হিসাব নং-৩৪০২৪৩৯৫, রাজউক ভবন, করপোরেট শাখা, জনতা ব্যাংক, ঢাকা। বিজ্ঞপ্তি।