ঝালকাঠি সদর উপ-জেলার শেখেরহাট ইউনিয়নের বেজখান গ্রামের কৃষক মো. সিদ্দিক হোসেনের ছেলে মো. নজরুল ইসলাম (২৪)। পড়াশোনা করেন স্থানীয় হেমায়েত উদ্দিন ডিগ্রি কলেজে। এক বছর আগে গ্রামের সরু সাকো পার হতে গিয়ে পড়ে যান তিনি। এতে মারাত্মক আহত হন তিনি। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা, খুলনা ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিত্সা হয়েছে। চিকিত্সকেরা বলেছেন, নজরুলকে আরও কিছু দিন চিকিত্সা চালিয়ে যেতে হবে। এ জন্য অন্তত দুই লাখ টাকার প্রয়োজন। নজরুলের পরিবার ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে তাঁর চিকিত্সা করে প্রায় নিঃস্ব হয়ে পড়েছে। তাদের পক্ষে আর চিকিত্সা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় নজরুলকে সুস্থ করে তুলতে তাঁর পরিবার সমাজের হূদয়বান ও বিত্তবানদের কাছে আর্থিক সাহায্য চেয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. খলিলুর রহমান, সঞ্চয়ী হিসাব নম্বর: ০১১৩১০২০০১০৭৯৯, ইস্টার্ন ব্যাংক লিমিটেড (যেকোনো শাখা)। বিজ্ঞপ্তি