নটর ডেম কলেজে নতুন অধ্যক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নটর ডেম কলেজের নতুন অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও। তিনি ফাদার বেঞ্জামিন কস্তার স্থলাভিষিক্ত হলেন। গতকাল বুধবার কলেজের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।কলেজের একটি সূত্র জানায়, প্রস্তাবিত নটর ডেম বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত উপাচার্য হিসেবে ফাদার বেঞ্জামিন কস্তা কাজ করছেন। মূলত এ জন্যই তিনি অধ্যক্ষের পদ থেকে সরে গেছেন।