নটর ডেম ৯৯ ব্যাচের পুনর্মিলনী, স্মৃতি-আড্ডায় দিন পার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নটর ডেম কলেজের এইচএসসি ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা। ছবি: সংগৃহীত
নটর ডেম কলেজের এইচএসসি ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা। ছবি: সংগৃহীত

‘আবার বছর কুড়ি পর’ শুধু তাঁর নয়, তাঁদের অনেকের সঙ্গে দেখা হলো। যাঁরা একসময় এক বেঞ্চে বা পাশাপাশি ডেস্কে বসতেন অথবা অন্য সেকশনে ক্লাস করতেন। কলেজজীবনের সেই বন্ধুরা সবাই চল্লিশের কোঠায়। নিজ নিজ অবস্থানে প্রতিষ্ঠিত। নটর ডেম কলেজ তাঁদের সবারই জীবনের পথপ্রদর্শক হয়ে আছে।

গত বুধবার (২৫ ডিসেম্বর) বড়দিনে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে ২০ বছর আগে নটর ডেম কলেজে পড়ার সময়ের স্মৃতিগুলো দিনভর নানা আয়োজনে, আড্ডায় খুঁজে ফিরেছেন দেশসেরা মেধাবীরা। সঙ্গে ছিলেন স্ত্রী ও সন্তানেরাও। ১৯৩ জন নটর ডেমিয়ান ও তাঁদের পরিবারের সদস্যসহ প্রায় ৬০০ মানুষের মিলনমেলায় মুখরিত হয়ে ওঠে পার্কের লেক ভিউ মঞ্চ ও প্রাঙ্গণ।

শিশুদের জন্য যেমন ছিল বিস্কুট দৌড়, ক্রিকেট বল নিক্ষেপসহ মজার মজার খেলা, তেমনি তাদের মায়েদের জন্য ছিল মিউজিক্যাল চেয়ার গেমসহ নানা আয়োজন।

নরসিংদীর ড্রিম হলিডে পার্কে নটর ডেম কলেজে পড়ার সময়ের স্মৃতি দিনভর নানা আয়োজনে ও আড্ডায় খুঁজে ফিরেছেন দেশসেরা মেধাবী শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
নরসিংদীর ড্রিম হলিডে পার্কে নটর ডেম কলেজে পড়ার সময়ের স্মৃতি দিনভর নানা আয়োজনে ও আড্ডায় খুঁজে ফিরেছেন দেশসেরা মেধাবী শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

২০ বছর উদ্‌যাপনের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে প্রকাশ হয়েছে ‘প্রাঙ্গণে মোর শিরীষ শাখায় A JOURNEY FROM 1999 to 2019’ নামে ১৭২ পৃষ্ঠার স্মরণিকা। যেখানে প্রবন্ধ, কবিতা, স্মৃতিচারণার পাশাপাশি সব বন্ধুর কলেজে পড়ার সময়ের ছবি ও বর্তমান অবস্থান সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।

এর আগে সুদৃশ্য পাটের ব্যাগে টি-শার্ট, শাল, বাচ্চাদের খেলনা, চাবির রিংসহ নানা গিফট দেওয়া হয় সদস্যদের। বাবা, মা ও সন্তানের পারিবারিক ছবি তুলে তাৎক্ষণিকভাবে তা মগে প্রিন্ট করে উপহার পাওয়া ছিল সবচেয়ে আকর্ষণীয়।

সুদৃশ্য পাটের ব্যাগে টি-শার্ট, শাল, বাচ্চাদের খেলনা, চাবির রিংসহ নানা গিফট দেওয়া হয় সদস্যদের। ছবি: সংগৃহীত
সুদৃশ্য পাটের ব্যাগে টি-শার্ট, শাল, বাচ্চাদের খেলনা, চাবির রিংসহ নানা গিফট দেওয়া হয় সদস্যদের। ছবি: সংগৃহীত

সকালে পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। নটর ডেমিয়ান ৯৯ ব্যাচের এইচএসসি পরীক্ষার ২০ বছর পূর্তি উপলক্ষে মধ্যাহ্নভোজের পর বিশাল কেক কেটে হয় ‘টোয়েন্টি ইয়ারস সেলিব্রেশন’। চলে নাচ, গান, আবৃত্তি। সদস্যদের পরিবারের পাশাপাশি আমন্ত্রিত শিল্পীরাও গান গেয়ে মুগ্ধ করে সবাইকে। ‘পৌষ তোদের ডাক দিয়েছে’ রবীন্দ্রসংগীতের সঙ্গে সদস্য পরিবারের চার শিশু নৃত্যশিল্পী যখন মঞ্চে ওঠে, তখন এক অন্য রকম আবহের সৃষ্টি হয়।

বড়দিন উপলক্ষে সারা দিন সান্তা ক্লজ ছিল নটর ডেমিয়ানদের সঙ্গে। শিশুদের আনন্দ বাড়িয়েছে সান্তা ক্লজ। শিশুরা পেয়েছে চকলেট, খেলনা, টিফিন বক্সসহ নানা উপহার। রাতে রাফল ড্র ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ভাঙে মিলনমেলা। তবে সদস্যদের মধ্যে এর রেশ থেকে যাবে সারা জীবন।

নটর ডেমিয়ান ৯৯ ব্যাচের এইচএসসি পরীক্ষার ২০ বছর পূর্তি উপলক্ষে বিশাল কেক কেটে শুরু হয় ‘টোয়েন্টি ইয়ারস সেলিব্রেশন’। ছবি: সংগৃহীত
নটর ডেমিয়ান ৯৯ ব্যাচের এইচএসসি পরীক্ষার ২০ বছর পূর্তি উপলক্ষে বিশাল কেক কেটে শুরু হয় ‘টোয়েন্টি ইয়ারস সেলিব্রেশন’। ছবি: সংগৃহীত

আয়োজকেরা জানান, ৯৯ ব্যাচের ১ হাজার ৮৪০ জন নটর ডেমিয়ানকে একত্র করতে ফেসবুক গ্রুপের মাধ্যমে তাঁরা চেষ্টা করে যাচ্ছেন। ১ হাজার ৮৪০ কলেজ বন্ধুর মধ্যে এক বছরে প্রায় ৬০০ বন্ধুকে এক প্ল্যাটফর্মে আনা হয়েছে। এই গ্রুপে অন্তত ২০০ চিকিৎসক, ২০০ প্রকৌশলী, ১৫০ ব্যাংকার, ১৫০ সরকারি কর্মকর্তাসহ অন্য পেশার দক্ষ বন্ধুরা আছেন। এই মাল্টি-ডিসিপ্লিনের দেশসেরা মেধাবীদের শক্তিকে একত্র করে দেশের, সমাজের এবং নিজ বন্ধুদের পরিবারের মানোন্নয়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে নটর ডেমিয়ান ৯৯ ব্যাচ।

১৯৩ জন নটর ডেমিয়ান ও তাঁদের পরিবারের সদস্যসহ প্রায় ৬০০ মানুষের মিলনমেলায় মুখরিত হয়ে ওঠে পার্কের লেক ভিউ মঞ্চ ও প্রাঙ্গণ। ছবি: সংগৃহীত
১৯৩ জন নটর ডেমিয়ান ও তাঁদের পরিবারের সদস্যসহ প্রায় ৬০০ মানুষের মিলনমেলায় মুখরিত হয়ে ওঠে পার্কের লেক ভিউ মঞ্চ ও প্রাঙ্গণ। ছবি: সংগৃহীত

*অনিমেষ কর: সাংবাদিক
[email protected]