নড়াইলে খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য করায় নড়াইলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলার নড়াগাতী থানাধীন চাপাইল গ্রামের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান রায়হান ফারুকী ইমাম নড়াইল সদর আমলি আদালতে মামলাটি দায়ের করেন।
আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুহাম্মদ জাকারিয়া মামলাটি আমলে নিয়ে বিচারিক তদন্তের নির্দেশ দিয়েছেন। ২০১৬ সালের ২ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।