নড়াইলে চার দিনব্যাপী সুলতান উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে চার দিনব্যাপী সুলতান উৎসব শুরু হয়েছে। গতকাল বুধবার নড়াইলের সুলতান মঞ্চে ছবি এঁকে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ।
জেলা প্রশাসন, সুলতান ফাউন্ডেশন, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন ও বেঙ্গল ফাউন্ডেশন যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে।
গতকাল দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ প্রমুখ।
কর্মসূচির মধ্যে আছে বাংলাদেশ, জার্মান ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের চারুকলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে আর্ট ক্যাম্প, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, সংগীত-নৃত্যানুষ্ঠান, নাটক, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও নৌকাবাইচ।
শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে নড়াইলের দুজন প্রয়াত গুণী ব্যক্তির নামে পদক দেওয়া হবে। আর্ট ক্যাম্পে দেশ-বিদেশের ২৭ জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেছেন।