নড়াইলে ধর্মঘটের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে আজ শনিবার সন্ধ্যার মধ্যে নছিমন-করিমন, ইজিবাইক, ইজিভ্যান বন্ধের দাবি জানিয়েছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। নইলে কাল রোববার থেকে নড়াইলের অভ্যন্তরীণ ১০টি পথে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের হুমকি দিয়েছে তারা। এ ব্যাপারে ২১ সেপ্টেম্বর সিদ্ধান্ত নেয় বাস মালিক সমিতি। বিষয়টি নিশ্চিত করে মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ধর্মঘটের ব্যাপারে সমিতির সিদ্ধান্ত ২১ সেপ্টেম্বর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে লিখিতভাবে জানানো হয়। কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। শনিবার সন্ধ্যা পর্যন্ত ব্যবস্থা না নিলে রোববার থেকে ধর্মঘট পালন করা হবে।