নড়াইলে নিরাপদ সড়কের দাবিতে শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’-এর নড়াইল শাখা গতকাল রোববার জেলায় এক আলোচনা অনুষ্ঠান ও শোভাযাত্রার আয়োজন করে। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে সংগঠনের সভাপতি ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন উপস্থিত ছিলেন।
জেলা শহরের রূপগঞ্জ মুচিপোল প্রজন্ম চত্বর থেকে গতকাল সকালে শোভাযাত্রাটি শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করে কয়েক শ সাধারণ মানুষ এতে অংশ নেন। পরে নড়াইল শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক দুর্ঘটনা রোধে দেশের প্রচলিত আইন ব্যবস্থার পরিবর্তন করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি সৈয়দ হাসান ইকবাল। নড়াইল-২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমান, জেলা প্রশাসক হেলাল মাহামুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।