নড়াইলে পাঁচ গুণী শিল্পীকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নড়াইলের পাঁচজন গুণী শিল্পীকে সম্মাননা দেওয়া হয়েছে৷ নড়াইল শিল্পকলা একাডেমী গত বুধবার রাতে তাঁদের এই সম্মাননা দেয়৷
চারুশিল্পী বিভাগে বলদেব অধিকারী, লোকসংগীত বিভাগে বিপিন সরকার, নাট্যকলায় কাজী আমিনুর রহমান, নৃত্যকলায় মো. আবদুস সালাম মোল্যা, কণ্ঠসংগীতে আ ন ম নাজমুল হক সম্মাননা পান৷
এ উপলক্ষে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস৷ প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবদুল গাফফার খান৷ প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস৷ অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত জেলা সংস্কৃতি কর্মকর্তা ও সহকারী কমিশনার জাকির হোসেন এবং শাহ জালাল মুকুল৷
সম্মাননা হিসেবে শিল্পীদের ১০ হাজার টাকা ও শিল্পকলার মনোগ্রাম দেওয়া পদক দেওয়া হয়৷ এ ছাড়া, অতিথিরা গুণীজনদের উত্তরীয় পরিয়ে দেন৷