প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের আড়ংগাছা গ্রামে গত বৃহস্পতিবার রাতে বজ্রপাতে শাওন (৬) ও অন্তরা (১০) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা ভাইবোন। এলাকাবাসী জানান, শাওন ও অন্তরা গ্রামের ইবাদুলের সন্তান। বৃহস্পতিবার বিকেলে দুই শিশু একটি নৌকা নিয়ে বাড়ির পাশের বিলে ঘুরতে বের হয়। সে সময় প্রবল বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যার দিকে হঠাৎ বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়। সদর থানার ওসি শেখ মতিয়ার রহমান বলেন, পুলিশ দুই শিশুর লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।