নড়াইলে বিক্ষোভ
নড়াইল পৌর এলাকার কুড়িগ্রাম মহাশ্মশান কালীমন্দিরের জমি উদ্ধার এবং জালিয়াতির মাধ্যমে দখল করা জমিদারদের দিঘি উদ্ধারের দাবিতে গতকাল দুপুরে শহরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করেছে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষ। শহরের রূপগঞ্জ এলাকা থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে তারা সমাবেশ করে। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। পরে মিছিলকারীরা নড়াইল প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন এবং ভূমিদস্যুদের কুশপুত্তলিকা দাহ করেন। এ সময় বক্তব্য দেন পৌর কাউন্সিলর এহসান হাবিবসহ কার্তিক সরদার, নদের চাঁদ মালী প্রমুখ। বক্তারা কুড়িগ্রাম মহাশ্মশান কালীমন্দিরের ৪ একর ৬৭ শতক জমি থাকলেও এলাকার প্রভাবশালী ব্যক্তিরা ভোগদখল করে আসছেন। এ ছাড়া জালিয়াতির মাধ্যমে একই এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের দিঘিটি দখল করে ভূমিদস্যুরা বিক্রি করে দিয়েছে বলে তাঁরা অভিযোগ করেন।