প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল জেলার সর্বত্র যাত্রাপালা বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। গতকাল বুধবার জেলা প্রশাসক এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেন। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস প্রথম আলোকে জানান, সামনে জেএসসি, পিএসসি ও স্কুলের বার্ষিক পরীক্ষা থাকায় এ নির্দেশনা জারি করা হয়েছে। আজ (গতকাল) বুধবার থেকে তা কার্যকর হবে। লোহাগড়া উপজেলার কচুবাড়িয়ায় যাত্রার নামে চলা জুয়া ও অশ্লীল নাচ বন্ধের দাবিতে গত রোববার বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। মিছিল শেষে তাঁরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন।