নড়াইলে সুলতান মেলা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে সাত দিনব্যাপী সুলতান মেলা গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে।
গতকাল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ শেখ হাফিজুর রহমান, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলী, মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান রাজীব উদ্দিন আহমেদ, শিল্পী বিমানেশ বিশ্বাস, সুলতান ফাউন্ডেশনের সদস্যসচিব আশিকুর রহমান প্রমুখ। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হেলাল মাহামুদ শরীফ।
এবার মেলায় বাংলাদেশ টেলিভিশনের প্রধান নকশা প্রস্তুতকারক শিল্পী আবদুল মান্নানকে সুলতান পদকে ভূষিত করা হয়েছে। শিল্পী মান্নান প্রথম আলোকে বলেন, সুলতানের মতো এত বড় মাপের একজন গুণী শিল্পীর নামাঙ্কিত পদক পেয়ে নিজেকে ধন্য ও গর্বিত মনে হচ্ছে।
তবে সুলতান মেলাকে এবার নিষ্প্রাণ মনে হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আসা সুলতান অনুরাগী চারুশিল্পী রমেশ শীল ও এখলাছ উদ্দীনের। তাঁরা দুঃখ প্রকাশ করে বলেন, যে মহীয়সী নারী গুরুকে (সুলতানকে) আগলে রেখে দিনরাত পরিশ্রম করে বাঁচিয়ে রেখেছিলেন, সেই নিহার বালাকে অনুষ্ঠানে ডাকা হয়নি। অতিথিদের সামনে তাঁর মনের আকুতি ও অনুভূতি বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি।