নতুন অধ্যক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. রুহুল আমিন ভূঁইয়াকে কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের শাখা-৬ (কলেজ-১)-এর জ্যেষ্ঠ সহকারী সচিব আবু কায়সার খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। বর্তমানে এ কলেজে অধ্যক্ষ পদে আছেন এ এস এম আবদুল ওহাব। তাঁর মেয়াদ ২৯ ডিসেম্বর শেষ হবে। নতুন অধ্যক্ষ জানান, বর্তমান অধ্যক্ষের মেয়াদ শেষ হওয়ার পর তিনি যোগদান করবেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা