নতুন অনুসন্ধানে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে পদোন্নতি নেওয়াসহ বিভিন্ন সুযোগসুবিধা নেওয়ার অভিযোগে বিজেএমসির সাবেক মহাব্যবস্থাপক মো. আবদুস সামাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া রাজস্ব ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পদ্মা পলিকন ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান খান মো. আমিরের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ বুধবার আলাদা চিঠিতে অনুসন্ধানের এসব নির্দেশ দেওয়া হয়।
এদিকে ময়মনসিংহ বিদ্যুৎ বিতরণ বিভাগের (দক্ষিণ) মিটার রিডার মো. হারুনের বিরুদ্ধে প্রায় ২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়কে অভিযোগটি অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে।