নতুন অর্থসচিব আবদুর রউফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আব্দুর রউফ তালুকদার
আব্দুর রউফ তালুকদার

নতুন অর্থসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ওই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুর রউফ তালুকদার। আজ সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাঁকে ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। তিনি বিদায়ী অর্থসচিব মুহাম্মদ মুসলিম চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন। এর আগে গতকাল রোববার মুসলিম চৌধুরীকে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ দেয় সরকার।