নতুন অ্যাপ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্ত্রিসভার বৈঠকের শুরুতে গতকাল বরিশালের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে ‘আলাপন’ নামের একটি নতুন অ্যাপ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে আলাপন নামে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ চালু করা হলো l ফোকাস বাংলা

দেশে সরকারি কর্মকর্তাদের মধ্যে আন্তযোগাযোগের লক্ষ্যে ‘আলাপন’ নামে ‘ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ’ চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে বরিশালের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বৈঠক শেষে সাংবাদিকদের জানান, এই অ্যাপ ব্যবহারে কোনো ফি বা চার্জ লাগবে না। এটি বিশ্বস্ত ও নিরাপদ।