প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ, প্রতিবেদন, নিবন্ধসহ নিউজলেটার ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় বার্তা’র পাঠ উন্মোচন করা হয়েছে। গতকাল দুপুরে প্রশাসন ভবনে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন নিউজলেটারটির বর্ষ ১৬, সংখ্যা ১-এর পাঠ উন্মোচন করেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক মশিহুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের মুখপত্র হিসেবে প্রকাশিত এই নিউজলেটারটির নতুন নামফলক নকশা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে ব্যবহৃত প্রধান দুটি রং এ নকশায় প্রাধান্য পেয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ে ডিজিটালাইজেশন সংক্রান্ত মূল প্রতিবেদন ও উন্নয়নে সামগ্রিক নীতি-পরিকল্পনা-কার্যক্রম নিয়ে উপাচার্য ও সহ-উপাচার্যের লেখা একটি নিবন্ধও রয়েছে। নিউজলেটারটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও দেখা যাবে।