প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ২৫ বছরের পুরোনো পত্রিকা দৈনিক চাঁদনীবাজার নতুন আঙ্গিকে ও রঙিন কলেবরে পথচলা শুরু করেছে। এ উপলক্ষে শহরের বাদুরতলা এলাকায় পত্রিকার নতুন ছাপাখানায় গতকাল শনিবার প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়।
‘পাঠকের ভেতর স্পর্শ করার প্রত্যয়’ নিয়ে এ পত্রিকা নতুন যাত্রা শুরু করল। প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ।
প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন দৈনিক চাঁদনীবাজার-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি সাগর কুমার রায়। আরও বক্তব্য দেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান প্রমুখ।