নতুন আবাসিক মিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইথিওপিয়ায় নতুন আবাসিক মিশন খুলেছে। ১ মার্চ থেকে মিশনের কার্যক্রম শুরু হয়েছে। মিশনের দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করবেন সিডিএ হানিফ খান। ১৫ মার্চ নাগাদ এম মনিরুল ইসলাম সেখানে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেবেন। বাংলাদেশের স্বাধীনতার অব্যবহিত পর আফ্রিকার প্রথম দেশ হিসেবে ইথিওপিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেয়। দুই দেশ অভিন্ন ও পারস্পরিক স্বার্থ এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে একে অপরকে সমর্থন করে আসছে। বাসস।