নতুন ইসির অধীন সব দল নির্বাচনে অংশ নেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন নির্বাচন কমিশনের অধীনে সব বিরোধী দল নির্বাচনে অংশ নেবে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।নতুন নির্বাচন কমিশনের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে হানিফ গত রাতে প্রথম আলোর কাছে এ দাবি করেন। তিনি বলেন, ‘নতুন নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব যে বক্তব্য দিয়েছেন, এটা পলিটিক্যালি স্টান্টবাজি, এর কোনো গুরুত্ব আছে বলে মনে করি না।’হানিফ বলেন, ‘এই প্রথমবারের মতো রাষ্ট্রপতি সবার সঙ্গে আলোচনা করে, অনুসন্ধান কমিটি গঠন করে নিয়োগ দিয়েছেন। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক স্থাপন করেছেন। আমরা রাষ্ট্রপতির এই উদ্যোগকে স্বাগত জানাই।’বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল নতুন নির্বাচন কমিশন গঠনের পুরো প্রক্রিয়াকে অসাংবিধানিক ও অবৈধ মন্তব্য করে বলেছেন, এই কমিশনের অধীনে বিএনপির কোনো নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নই আসে না।জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘কমিশনকে অসাংবিধানিক, অবৈধ বলার আগে আয়নায় চেহারা দেখে তাদের তো লজ্জা হওয়া উচিত। কারণ আজিজ-মার্কা নির্বাচন কমিশন গঠন করে তারা জাতির সঙ্গে প্রতারণা করেছিল। সেই দলের নেতাদের মুখে গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত কমিশন সম্পর্কে কথা বলাটা দুঃখজনক।’