নতুন উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য প্রতিষ্ঠিত ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক আহসান উল্লাহ। আগামী চার বছরের জন্য সরকার তাঁকে ওই পদে নিয়োগ দিয়েছে। আহসান উল্লাহ ১৯৮৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে প্রভাষক পদে যোগ দেন। তিনি ২০০১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর আগে একই বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে যথাক্রমে ১৯৮৪ ও ১৯৮৫ সালে স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন তিনি। গবেষক হিসেবে আহসান উল্লাহর বিশেষ স্বীকৃতি রয়েছে। আরবি সাহিত্যের অনুবাদ, হাদিসে গবেষণা, উপন্যাস, নাটক ও কবিতা ইত্যাদি বিষয়ে তাঁর বহু গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর রচিত ও অনূদিত একাধিক নাটক ঢাকা ও চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়েছে।