প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক রাশিদ আসকারী। একই সঙ্গে কোষাধ্যক্ষ হিসেবে আইন বিভাগের অধ্যাপক সেলিম তোহাকে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী (বিশ্ববিদ্যালয়-২) সচিব আবদুস সাত্তার মিয়া স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়। তাঁরা আগামী চার বছর দায়িত্ব পালন করবেন।