নতুন উপাচার্য আবদুল হাকিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলনের মুখে মেয়াদ শেষ হওয়ার আগেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক আবদুল হাকিম সরকারকে।বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের অনুমোদন শেষে গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।আলাউদ্দিনকে ২০০৯ সালের মার্চে উপাচার্য নিয়োগ করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে ১১২ জনকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও নিয়োগ-বাণিজ্যের অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে কয়েকমাস ধরেই তাঁকে, সহ-উপাচার্য কামাল উদ্দিন ও কোষাধ্যক্ষ এম শাহজাহান আলীকে অপসারণের দাবিতে কয়েকমাস ধরে আন্দোলন চলছে।