নতুন উপাচার্য আমিনুল হক ভূইয়ার যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক আমিনুল হক ভূইয়া। বিশ্ববিদ্যালয়ের নবম উপাচার্য হিসেবে গতকাল রোববার তিনি কর্মস্থলে যোগ দেন।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল নতুন উপাচার্য আমিনুল হক ভূইয়া সিলেটে পৌঁছেই হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। বিকেলে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ডিনদের সঙ্গে বৈঠক করেন।জাতীয় ও আন্তর্জাতিক সাময়িকীতে অধ্যাপক আমিনুল হক ভূইয়ার মোট ৭৩টি প্রকাশনা রয়েছে। শিক্ষাজীবনে তিনি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের ১২টিরও বেশি দেশ ভ্রমণ করেন।চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি উপাচার্য মো. সালেহ উদ্দিনের চার বছরের মেয়াদ শেষ হয়। ২০ মার্চ কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাসকে তাঁর দায়িত্বের অতিরিক্ত হিসেবে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়।উপাচার্য আমিনুল হক ভূইয়া প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে বলে প্রত্যাশা করছি। মানসম্পন্ন শিক্ষা ও গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করে সবার সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে ওয়ার্ল্ড র‌্যাংকিয়ে এগিয়ে নিতে চাই।’