প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খ্যাতিসম্পন্ন কৃষি প্রকৌশলী অধ্যাপক ড. মো. রফিকুল হক ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। কৃষি বিশ্ববিদ্যালয়ের ২২তম উপাচার্য হিসেবে চার বছরের জন্য তিনি ওই নিয়োগ পান। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব লায়লা আরজুমান্দ বানু স্বাক্ষরিত পাঠানো এক পত্রে এ কথা জানানো হয়।