নতুন উপাচার্য, সহ-উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. হারুনর রশীদ। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের মধ্যে তিনিই প্রথম উপাচার্য হলেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী সহ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এ দুজনকে চার বছর মেয়াদের জন্য নিয়োগ দিয়েছেন। অধ্যাপক হারুনর রশীদ ১৯৭৬ থেকে ১৯৮২ সালের মধ্যে সোভিয়েত ইউনিয়ন (বর্তমানে রাশিয়া) থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
পটুয়াখালী অফিস